৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ার আন্দুলিয়া মাদরাসার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত




ডুমুরিয়ার আন্দুলিয়া মাদরাসার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২৬, ২২:৪২ | 677 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাঁকজমকপূর্ণ আয়োজনে ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার হলরুমে এ এম ফিরোজ আহমেদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা। প্রতিষ্ঠানের সহ-সুপার আনোয়ার হোসেন আকুঞ্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন সুপার মাওলানা খয়রুল আলম, সহকারি শিক্ষক হাফিজুর রহমান, হাবিবা খাতুন, এস এম আলাউদ্দিন, সামরুল ইসলাম, শিবেন্দু মন্ডল, খাদিজাতুল কুবরা, জাহাঙ্গীর আলম, মাওলানা নূরুল ইসলাম, সাইফুল ইসলাম, রুহুল কুদ্দুস, হেলাল গাজী। শিক্ষার্থদের মধ্যে মিস জান্নতুল খাতুন, সাজেদুল্ ইসলাম রাজ, কোরআন তেলোয়াত ও সঙ্গীত পরিবেশন করেন সাবিত হাসান, তাসলিমা খাতুন ও ফাতেমা খাতুন। অনুষ্ঠানের সূচনা পর্বে বিদায়ী শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে একে একে সকল অতিথিকে বরণ করে ।
আলোচনা পূর্বে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিগণ বলেন, ছাত্রজীবনের একটি মহামূল্যবান সময় হচ্ছে শিক্ষাজীবন। সততা, নিয়মানুবর্তিতা, দেশপ্রেমের আসল পাঠ শিক্ষাজীবনেই শিক্ষার্থীদের উপহার দেয় তাদের শিক্ষকগণ। আগামীর বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। দাখিল পরীক্ষা তোমাদের জীবনের প্রথম অগ্নিপরীক্ষা । ভবিষ্যতের জীবনকে সাফল্যের ফুলে ফলে সুরভিত করতে তোমাদেরকে এই পরীক্ষায় অবশ্যই ভালো করতে হবে। তোমাদের প্রয়াস আর আমাদের দোয়া তোমাদেরকে সফল করুক ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET