মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামে জালিয়াতি করে সাদা কাগজে স্বাক্ষরের মাধ্যমে কালেমা পড়িয়ে বিয়ে করে চাকরির মাাসিক নগদ অর্থ হাতিয়ে নেওয়াসহ স্ত্রী মর্যাদা না দেওয়ার অভিযোগ প্রতারক স্বামী শাহাদত হোসেনের বিরুদ্ধে।
গত মঙ্গলবার(১৪ এপ্রিল ) দুপুর ১ ঘটিকায় সলঙ্গা থানার রৌহাদহ গ্রামের জেলে মজনুর বাড়িতে স্ত্রীর অধিকার আদায়ের জন্য অনশন করছে রায়গঞ্জ থানার পূর্ব লক্ষীখোলা গ্রামের আব্দুল কালামের মেয়ে মিম আকতার মেঘলা খাতুন(২৫), নামের এক নারী।
এব্যাপারে ভুক্তভোগী নারী মিম আকতার মেঘলা জানান,পরিবারের অভাবের তার্ণনায় আমি ঢাকায় গার্মেন্টসে চাকরি করি। গ্রামের বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে আমাদের দুজনের মধ্যে পরিচিতি এবং প্রেমের সম্পর্ক তৈরি হয়।পরবর্তীতে কাজী ও হুজুরের উপস্থিতিতে সাদা কাগজে নির্দিষ্ট কিছু দিন সময়ের মধ্যে কাবিন করানো সর্তে সাক্ষীগনের উপস্থিতিতে ১,৫০,০০০ টাকা কাবিন করানো চুক্তিতে হুজুরকে দিয়ে কালেমা পড়িয়ে ইসলামি শরীত মোতাবেক আমাদের বিয়ে পড়ে দেয়। প্রায় আনুমানিক ২ মাস ঘর সংসার করার পর আমার স্বামী শাহাদাত হোসেনকে কাবিন করার কথা বললে আজকে করবে, কাল করবে বলে আর কাবিন করে না। এমতবস্থায় হটাৎ করে একদিন আমার ফোনের ভিরত থেকে বেতনের সব টাকা তুলে নেয় এবং আমার ব্যবহৃত ৩৫,০০০ হাজার টাকার দামের মোবাইল ফোনটি নিয়ে না জানিয়ে গ্রামের বাড়ি চলে আসে।তখন আমি তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে আমার কন্ঠ শুনেই আমার ফোন নাম্বারটি ব্লক করে রাখে। এবং কোনো ভাবেই আমার সাথে যোগাযোগ করে না।পরবর্তীতে আমি নিরুপায় হয়ে আমার স্বামীর বাড়িতে উঠি।তখন আমার সতিন,শাশুড়ী,ননদ মিলে আমাকে মারধর করে আরেক ফোনটি কেরে নেয়। পরে এলাকার মানুষজন ও সাংবাদিকদের কথায় আমার ১ টি মোবাইল ফোন ফিরে দেয়। কিন্তু স্ত্রী হিসেবে আমাকে মেনে নিবে বলে হুমকি ধামকি দিয়ে আসছে।আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই,তার যদি আরো ১০ টা বউ থাকে তাতেও আমার সমস্যা নাই। আমি সাংবাদিকদের মাধ্যমে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার স্বামী সংসার আর মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি এর সুষ্ঠু বিচার অথবা আমার একটা গতি করে দিতে চাই।
এব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম জানান,আমরা এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:









