২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চারঘাটে বিদেশি ওয়ান শুটার গান ও এ্যামোনেশন উদ্ধার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২৬, ২১:২৪ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর চারঘাটে একটি বিদেশি ওয়ান শুটার গান ও এ্যামোনেশন উদ্ধার করেছে র‌্যাব-৫, রাজশাহী।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টায় চারঘাট থানার রাওথা এলাকায় পদ্মা নদীর ঘাট সংলগ্ন ঝোপঝাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার র‌্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে চারঘাট থানাধীন রাওথা গ্রামের আশরাফ মিয়ার বাড়ির পশ্চিম পাশে পদ্মা নদীর তীরবর্তী ঝোপঝাড়ে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান ও রাবার এ্যামোনেশন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও এ্যামোনেশনের প্রকৃত মালিক সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো তথ্য দিতে পারেননি। এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্রটি সংগ্রহের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তা ফেলে পালিয়ে গেছে।
উদ্ধারকৃত অস্ত্র ও এ্যামোনেশন জিডিমূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET