৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে পৃথক অভিযানে মাদক উদ্ধার নারীসহ চারজন আটক।

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৭ ২০২৬, ২১:৩০ | 608 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে মাদক উদ্ধার ও নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ লিটার চোলাইমদ, ১০ পুড়িয়া হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া গাঁজা সেবনের অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৬ মে) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৭ মে) ভোররাত পর্যন্ত ফুলবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গংগাপ্রসাদ আদিবাসীপাড়ার বাহামনি টুডু (৫০), দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শাহিন আলম (৩১), পশ্চিম গৌরীপাড়া এলাকার খতিবর রহমান (৫৩) এবং মমিনুল ইসলাম।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আব্দুল লতিফ জানান, উপজেলার গংগাপ্রসাদ আদিবাসীপাড়ায় অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাইমদ উদ্ধারসহ বাহামনি টুডুকে গ্রেপ্তার করা হয়। একই দিনে দক্ষিণ বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ পুড়িয়া হেরোইন (ওজন ১ গ্রাম) উদ্ধারসহ শাহিন আলমকে আটক করা হয়।
এর আগে ৬ মে সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ খতিবর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া অবৈধভাবে গাঁজা সেবনের অভিযোগে মমিনুল ইসলামকে আটক করা হয়।
ওসি শাহ আব্দুল লতিফ আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET