৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়-১ আসনের এমপি

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৮ ২০২৬, ২৩:১১ | 605 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। শুক্রবার (৮ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী বাকডোকরা এলাকায় ফলক উম্মোচনসহ কোদাল দিয়ে মাটি কেটে.খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির । উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে -এমপি বলেন, বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। ইশতেহার অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সারাদেশে নদী,নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষনে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এই খালটি পুনঃখনন করা হচ্ছে। খালটি পুনঃখনন সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে এবং সেচ সুবিধা বৃদ্ধির ফলে কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান(আব্দার), জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম.এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি সহ জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ,আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম(কচি), এলাকার সুধিজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET