১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-




বীরগঞ্জে ৬০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাজা সহ কুখ্যাত মাদক বিক্রতা গ্রেফতার।

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৭ ২০২৬, ২০:৫৩ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ীর কাছে ৬০০ পিস (মাদক দ্রব্য) ইয়াবা, ৫ কেজি গাজা সহ আটক করা হয়েছে।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে ১৬ জুন সোমবার রাতে দিনাজপুর মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের গাজী রহমানের ছেলে হাশেম আলী (৪৪) নিকট হতে এজাহারে বর্নিত অবৈধ মালাগুলো জব্দ করা হয়।

দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে তাকে আটক  করলে তার কাছে থাকা ৬০০ পিস ইয়াবা, ৫ কেজি গাজা ও ১টি মটরসাইকেলও উদ্ধার করে। মাদক দ্রব্যগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

অভিযুক্ত হাসেম আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(খ)/১৯( খ) ধারায় ১৩(৬)২৬ নম্বর মামলা রেকর্ড হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন থানায় মামলা হয়েছে ও আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET