, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে হৃদয় হত্যামামলার আসামী গ্রেফতার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২৬, ২৩:১৫ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের শাকতলা গ্রামের সিএনজি অটোরিকশা চালক হৃদয় হত্যা মামলার আসামী নজির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন।
জানা গেছে, গত ১০ জুন রাতে উপজেলার ধোড়করা বাজারে সিএনজি অটোরিকশা চালক হৃদয়কে হত্যা করে রাজিব, ফানসি ও নজির আহমেদ গং। এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামী নজির আহমেদকে সোমবার বিকেলে নাঙ্গলকোটের পুটিজলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, হত্যামামলার আসামী নজির আহমেদকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET