, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন




চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২৬, ২২:৫৬ | 616 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সমনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ঘোষিত দিবসটি উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন চত্বরে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ  হোসেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে আত্মরক্ষা ও উদ্ধার তৎপরতা বিষয়ে এক বাস্তবসম্মত মহড়া প্রদর্শন করা হয়।
​পরে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, “প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণরূপে রোধ করা না গেলেও সঠিকভাবে পূর্বপ্রস্তুতি, সচেতনতা এবং সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। চৌদ্দগ্রাম উপজেলাকে যে কোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।” তবে জনসাধারণের মাঝে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এমন সংকট মোকাবিলায় আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ তার সঞ্চালনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাঠপর্যায়ের কার্যক্রম তুলে ধরেন এবং সাধারণ মানুষকে যে কোনো দুর্যোগে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের অন্যান্যের মধ্যে উপস্থিত চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী,  সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মেহেদী হাসান, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্য, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET