, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান




দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২৬, ২৩:৩৮ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দিনাজপুরের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হলি ল্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর (মঙ্গলবার) কলেজের ক্যাম্পাস-২ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে একঝাঁক তরুণের নতুন শিক্ষাজীবনের গৌরবময় পথচলা শুরু হয়। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল চলো এখনই আমাদের ভবিষ্যৎ গড়ি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

হলি ল্যান্ড কলেজের সভাপতি প্রফেসর আব্দুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনের শুরু থেকেই সুশিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমান। নবাগতদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইকবাল কবির মোগল।

অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে নিয়মিত অধ্যবসায়ী হওয়ার এবং কলেজের ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানান।

আনুষ্ঠানিক আলোচনা সভা শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নবাগত ও সিনিয়র শিক্ষার্থীদের চমৎকার নৃত্য পরিবেশনা এবং সুরেলা গানের মূর্ছনায় পুরো ক্যাম্পাস এক উৎসবের নগরীতে পরিণত হয়।

অনুষ্ঠানে কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক বুক স্বপ্ন নিয়ে আসা নতুন শিক্ষার্থীদের রঙিন পথচলার প্রত্যয়ে মুখরিত ছিল পুরো হলি ল্যান্ড কলেজ প্রাঙ্গণ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET