, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের সহযোগিতায়  জন্ম নিলো নবজাতক। 




রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের সহযোগিতায়  জন্ম নিলো নবজাতক। 

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২৬, ২৩:৩১ | 605 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রসব বেদনার তীব্র যন্ত্রণায় ছটফট করা পালিত মেয়েকে বাঁচাতে তখন একমাত্র সম্বল ছিল বুকফাটা কান্না। অভাবের তাড়নায়  চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে এক নিমিষেই জীবনে নেমে আসে অন্ধকারের ছায়া।
শেষ হওয়ার পথে অনেকদিনের লালিত স্বপ্ন তখনি অন্ধকার ভেদ করে জ্বলে উঠল মানবতার আলো। ছাত্রদলের তরুণ নেতাকর্মী আর উপজেলা নির্বাহী কর্মকর্তার  পদক্ষেপে শেষ পর্যন্ত নিরাপদে পৃথিবীর আলো দেখল এক নবজাতক। তখনি হতাশার মুখে ফুটে উঠল আলোর ছায়া এমন এক দৃশ্য দেখা গেল  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পৌর শহরের নয়নপুর মহল্লার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাধবী কর্মকারের মেয়ে সাগরিকা। মাত্র কয়েক মাস আগে স্বামীকে হারিয়ে জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি হন এই তরুণী। সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলেও চরম আর্থিক সংকট ও স্বজনহীনতার কারণে দিশেহারা হয়ে পড়েন তার পরিবার। কোনো উপায় না পেয়ে সহায়তার আশায় মেয়েকে নিয়ে তিনি ছুটেন উপজেলা পরিষদে। সেখানে পৌঁছানোর পর প্রসব বেদনায় কাতরাতে থাকা মেয়ের কষ্ট দেখে উপজেলা পরিষদের মূল ফটকেই কান্নায় ভেঙে পড়েন মা মাধবী কর্মকার। তার সেই হৃদয়বিদারক কান্না নাড়া দেয় পথচারী ও স্থানীয়দের। ঠিক তখনই এগিয়ে আসেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। অসহায় মায়ের আর্তনাদ শুনে এক মুহূর্তেও দেরি না করে তারা দ্রুত সাগরিকাকে উদ্ধার করে স্থানীয় মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করেন। একই সঙ্গে বিষয়টি জানানো হয় উপজেলা প্রশাসনকে।
খবর পাওয়া মাত্রই কালবিলম্ব না করে ক্লিনিকে ছুটে যান রাণীশংকৈলের উপজেলা নির্বাহী কর্মকর্তা   ইশরাত জাহান। সেখানে চিকিৎসাধীন সাগরিকার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। পুরো ঘটনাটির অনুভূতির কথা বলতে গিয়ে ছাত্রদল নেতা রাব্বি হোসেন বলেন, “মাধবী মাসির কান্নার শব্দ শুনে আমরা আর স্থির থাকতে পারিনি। সাগরিকার অবস্থা জানার পর দ্রুত তাকে ক্লিনিকে ভর্তি করি এবং ইউএনও মহোদয়কে অবহিত করি। এমন একটি মানবিক কাজের অংশ হতে পেরে আমাদের হৃদয় প্রশান্তিতে ভরে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইশরাত জাহান বলেন, অন্তঃসত্ত্বা সাগরিকার অসহায়ত্বের কথা শোনামাত্রই আমি ক্লিনিকে ছুটে যাই। ক্লিনিক কর্তৃপক্ষকে তার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি এবং ব্যক্তিগতভাবে কিছুটা সহায়তা করেছি। বিশেষ করে আমাদের ছাত্র ভাইয়েরা অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করেছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসন ও যুবসমাজ এভাবেই ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে।
নবজাতকের নিরাপদ জন্ম ও সুচিকিৎসার ব্যবস্থা হওয়ায় অশ্রুসজল চোখে ইউএনও এবং ছাত্রদল নেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবজাতকের নানি মাধবী কর্মকার। এই মহৎ উদ্যোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন  নেতাকর্মীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET