আগামী ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। সভায় দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, কর্মসূচি সুষ্ঠু বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, জাতীয় ইতিহাসে ৭নভেম্বও একটি গুরুত্বপূর্ণ দিন। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যথাযথ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়।









