, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ভারত থে‌কে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্তে ২০ বাংলাদেশি আটক




ভারত থে‌কে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্তে ২০ বাংলাদেশি আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০১৮, ২০:৩৭ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাহিরুল ইসলাম মিলন,শার্শা (যশোর) প্রতিনিধিঃ- অবৈধ প‌থে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্ত থে‌কে বাংলাদেশি ২০ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারী আটক কর‌তে পা‌রে‌নি বি‌জি‌বি সদস্যরা।
৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে তাদের আটক করে।
আটকদের মধ্যে ৬ জন পুরুষ ৫ জন নারী ও ৯ শিশু রয়েছে। এদের বাড়ি খুলনা, গোপালগঞ্জ, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
বিজিবি সূত্র জানায়, গোপন খবরের ভি‌ত্তি‌তে জানা যায়, বেনাপোল সীমান্ত দিয়ে বেশ কিছু নারী-পুরুষ ভারত থেকে ফিরে যশোরের দিকে যাচ্ছে। পরে বিজিবি আমড়ালী চেকপোস্টে একটি বাস থেকে ২০ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়।
এর আগে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।বেনাপোলে ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET