এম.মনসুর আলী, সরাইল(ব্রাহ্মনবাড়িয়া) থেকে:- বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ অভিযানে সরাইলে নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাকসহ ২ জনকে আটক করেছে সরাইল থানা পুলিশ।আজ মঙ্গলবার সরাইল বিশ্বরোডের ঢাকা- সিলেট মহাসড়কের জিলানী পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয় ।
এ ব্যাপারে সরাইল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবু বকর সিদ্দিক বলেন,বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ অভিযানে পরিচালনা করতে গিয়ে নিষিদ্ধ পলিথিন বোঝাই ট্রাকসহ ২ জনকে আটক করি।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
Please follow and like us:









