, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ আইনজীবীদের ইফতার




গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ আইনজীবীদের ইফতার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০৮ ২০১৮, ১৯:৫৬ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ-  সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষানবিশ আইনজীবীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।
 
বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি ভবনের ৪র্থ তলায় ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের এই আয়োজন পরিণত হয় মিলনমেলায়। সমিতি ভবনে এক আবেগ ঘন মুহূর্তের সৃষ্টি হয়। আনন্দমুখর পরিবেশে তারা ক্যাম্পাস জীবনের সুখ-দুঃখের নানা স্মৃতি রোমন্থন করেন।
 
এ সময় উপস্হিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, অনুষ্ঠানের আহবায়ক প্রথম ব্যাচের ছাত্র ইজাজ মাহমুদ, 
সদস্য সচিব সৌরভ আহমেদসহ শিক্ষানবিশ আইনজীবীরা।
 
প্রাক্তন শিক্ষার্থীদের প্রত্যাশা তারা তাদের কর্ম ও সততা দিয়ে আইনপেশায় নিজেদের যোগ্যতার পরিচয় দিবে। একই সাথে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে সবার সামনে পরিচিত করে তুলবে।
 
ইফতার মাহফিল অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। 
 
উল্লেখ্য; এ পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে ১০টি ব্যাচ সুনামের সঙ্গে স্নাতক পাশ করে বের হয়েছেন। 
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET