, , ,

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • এইচ-টি ইমাম বালিকা বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণীর প্রথম ব্যাচের ক্লেস শুরু




এইচ-টি ইমাম বালিকা বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণীর প্রথম ব্যাচের ক্লেস শুরু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ০৭ ২০১৮, ২২:৫৬ | 977 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউসুফ আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার নারী শিক্ষার বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী এইচ টি ইমাম বালিকা বিদ্যালয় ও কলেজে প্রথম ব্যাচের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম ক্লাসের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কলেজ হল রুমে এইচ-টি ইমাম বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,এইচ-টি ইমাম বালিকা বিদ্যালয়ের গভার্ণিং বডির সভাপতি শরিফুল ইসলাম খসরু, জেলা পরিষদ সদস্য রিবলী ইসলাম কবিতা , শিক্ষক প্রতিনিধি প্রশাস্ত কুমার পাল সহ প্রমুখ।

১৯৬৩ সালে নির্মিত পাকিস্তানি বিহারীর তৈরি প্রতিষ্ঠান টি দীর্ঘ পদচারণার পর গত ৩০ শে মে উল্লাপাড়ার বরেণ্য ব্যক্তি স্বাধীন বাংলাদেশের কেবিনেট সচিব ও প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ-টি ইমামের নামঅনুসারে এইচ-টি ইমাম বালিকা বিদ্যালয় ও কলেজ নামকরণ করা হয়।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমে শিক্ষার্থীরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করেন তখন নাম ছিলো হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ এরপর যখন ভর্তি হন তখন এটি পরিবর্তিত হয়ে নামকরণ হয় এইচ-টি ইমাম বালিকা বিদ্যালয় ও কলেজ। এইচ-টি ইমাম বালিকা বিদ্যালয় ও কলেজের প্রথম ব্যাচের নবীন শিক্ষার্থীদের কে কলেজের পক্ষ থেকে নতুন ক্লাসে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অধ্যক্ষ সিরাজুল ইসলাম নবীন শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা ও দিকনির্দেশনা মুলক বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET