, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ছাগলনাইয়ায় বিদ্যুৎ পৃষ্ঠে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু




ছাগলনাইয়ায় বিদ্যুৎ পৃষ্ঠে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০১৮, ১৬:৩০ | 1113 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি ঃ

ফেনীর ছাগলনাইয়ায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মোঃ হৃদয় (২২) নামক এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহামায়া ইউপির উত্তর সতর গ্রামের বক্তার পাটোয়ারী মসজিদের দো’তলার ছাদে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর যশপুর আলী আহাম্মদ হাজী বাড়ীর রাজমিস্ত্রি মোঃ মজিবুর রহমানের বড় ছেলে রাজমিস্ত্রি মোঃ হৃদয় প্রতিদিনের ন্যায় রোববার সকালে কর্মস্থল উত্তর সতর বক্তার পাটোয়ারী বাড়ী জামে মসজিদের নির্মাণাধীন কাজে যায়। মসজিদের দোতলা ছাদের উপর পানি থাকায় ঝাড় দিয়ে পানি নিষ্কাশন করার এক পর্যায়ে মসজিদ ঘেষে থাকা পল্লি বিদ্যুতের ১১ কে ভি লাইনের উপর হৃদয়ের হাতে থাকা ঝাড়–টিসহ সে বিদ্যুতের তারের উপর পড়ে। মহুর্তের মধ্যে হৃদয়ের গলার মাংস হাড় থেকে আলাদা হয়ে যায় এবং ঘটনা স্থলেই হৃদয় মৃত্যুবরণ করে। পরে সকাল সাড়ে ১০ ঘটিকার সময় স্থানীয়রা ছাগলনাইয়া ফায়ার সার্ভিস অফিসে ফোন করে ঘটনাটি জানালে ফায়ার সার্ভিস অফিসের একটি ইউনিট বেলা সোয়া ১১ ঘটিকার সময় ঘটনাস্থল থেকে হৃয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে বলে জানান, ছাগলনাইয়া ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার মোঃ শহিদুল ইসলাম। হত দরিদ্র পরিবারের ছেলে হৃদয় ও তার পরিবারের লোকজন উত্তর সতর ব্রীজ সংলগ্ন প্রবাসী মোর্শেদ ভুইয়ার বাড়ীতে ভাড়া থাকে। ৪ ছেলে ও ১ মেয়ের মাঝে হৃদয় বাবা মায়ের বড় ছেলে। বেলা ৩ টার সময় হৃদয়ের লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাতপাতালে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানাগেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET