৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রামেকে রোগীর স্বজনদের সঙ্গে নার্সদের মারপিটে আটক ২

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩ ২০১৮, ১১:৩৭ | 725 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের সঙ্গে চিকিৎসা সেবাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরে নার্সরা কর্মবিরতী শুরু করেছে। এসময় পুলিশ রোগীর মা ও এক বন্ধুকে আটক করে। তাদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান,রামেক হাসপাতালের ৮নং ওয়ার্ডে এক রোগীর চিকিৎসা অবহেলার অভিযোগ এনে রোগীর স্বজনরা নার্সদের কাছে ভালো চিকিৎসার দাবি জানায়। এ সময় কর্তব্যরত নার্সরা জানায় এখানকার চিকিৎসা পছন্দ না হলে বাইরে যেতে হবে। তখন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় রোগীর লোকজন শেরশাহ নামের এক নার্স কে মারধর করে। খবর পেয়ে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা গিয়ে রোগীর মা ও এক বন্ধুকে আটক করে বক্সে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে নার্সরা কাজ বাদ দিয়ে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। তারা পরিচালকের কাছে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছে সেখানে অবস্থান নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিক বলেন, সাময়িক রোগীর মা ও এক বন্ধুকে আটক করে পুলিশ বক্সে রাখা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET