নজরুল ইসলাম চৌধুরীঃ
দৈনিক ইত্তেফাক ছাগলনাইয়া প্রতিনিধি মুহাম্মদ শেখ কামালকে সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রা এবং নয়া আলো ডটকম ছাগলনাইয়া প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ছাগলনাইয়া প্রেসক্লাবের ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল হাসান’র (নয়া দিগন্ত) সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের (ইনকিলাব) উপস্থাপনায় ছাগলনাইয়া প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভায় নতুন এ কমিটি নির্বাচিত করা হয়।কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি- মোঃ শাহ আলম (দৈনিক আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক শাজ মোঃ জিয়াউল হক রুবেল (ডেসটিনি), দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নীলু (নয়া পয়গাম), অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন (সিএনএম), তথ্য ও যোগাযোগ সম্পাদক এনায়েত উল্যাহ সোহেল (ফেনীর সমসাময়িক) , প্রচার সম্পাদক শওকত চৌধুরী (বিচিত্র খবর) , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কপিল উদ্দিন (সাপ্তাহিক কলকন্ঠ), ক্রীড়া সম্পাদক আবদুল হান্নান সোহেল (দৈনিক সরেজমিন)। কার্যকরী সদস্য মোঃ মোস্তফা (দৈনিক মানব জমিন), আবুল হাসান (দৈনিক নয়া দিগন্ত), এবিএম নিজাম উদ্দিন (দৈনিক ইনকিলাব), কবির আহম্মদ ছিদ্দিকী (দৈনিক সংগ্রাম), জিয়া হায়দার স্বপন (মাসিক হায়দার), সৈয়দ কামাল উদ্দিন (এশিয়ান টিভি), নিজাম উদ্দিন মজুমদার সজিব (মোহনা টিভি) , মোঃ রফিক উদ্দিন (ফেনীর গৌরব), মাসুম বিল্লাহ ভুইয়া (বিচিত্র খবর/আজকের সূর্যদয়), মাজাহারুল ইসলাম ভুইয়া (আলোর জগত/নব কিরণ)।
অন্যান্য সদস্যরা হলেন- আলাউদ্দিন ভুইয়া (আমাদের আর্থনীতি), আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন (নিউজ বিএনএ), আবু তৈয়র টিপু (আলোকিত বাংলাদেশ) আমিনুল ইসলাম চৌধুরী (ফেনীর সমাচার), যতিন্দ্র সুত্রধর (নওরোজ), কাজী মহিব উল্যাহ (নির্ভিক)।









