২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মালদ্বীপের নির্বাচন নিয়ে প্রবাসীদেরকে সতর্ক বার্তা দিলেন বাংলাদেশ দূতাবাস




মালদ্বীপের নির্বাচন নিয়ে প্রবাসীদেরকে সতর্ক বার্তা দিলেন বাংলাদেশ দূতাবাস

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০১৮, ২০:৪৩ | 724 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জুয়েল খন্দকার নিজস্ব প্রতিবেদকঃ-
আসছে ২৩ শে সেপ্টেম্বর রোজ রবিবার মালদ্বীপে নির্বাচন সেই জন্যে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সকল বাংলাদেশী প্রবাসীদেরকে সতর্কবার্তা দিয়ে! মালদ্বীপ দূতাবাসের এডমিরাল আখতার হাবীব তিনি বলেন মালদ্বীপ দেশটি দীর্ঘদিন যাবত রাজনৈতিক অস্থিরতায় ভুগছেন! সেই জন্যে এর আগেও মালদ্বীপ প্রবাসীদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল বাংলাদেশ দূতাবাস থেকে। আসছে ২৩ শে সেপ্টেম্বরে মালদ্বীপ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন চলবে রাজনৈতিক অবস্থা দেশটিতে বেশি একটা ভালো নেই! সেই জন্যে সকল প্রবাসীদের কে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন যে এতদ্বারা মালদ্বীপে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশী নাগরিকদের এই মর্মে জানানো যাচ্ছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কতিপয় প্রবাসী বাংলাদেশীবৃন্দ মালদ্বীপের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করছেন যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও মালদ্বীপের আইনের পরিপন্থী। মালদ্বীপের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ দূতাবাস সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মালদ্বীপস্থ সকল প্রবাসী বাংলাদেশী নাগরিকদের নিম্নলিখিত পরামর্শ প্রদান করা হলোঃ ১। প্রবাসী বাংলাদেশী কর্তৃক কোন প্রকার মিটিং/মিছিল/সমাবেশে অংশগ্রহণ না করা এবং দেওয়ালে লিখা কিংবা নির্বাচনী ব্যানার/পোস্টার/প্ল্যাকার্ড ইত্যাদি তৈরী, গ্রহণ বা বিতরণ করা থেকে বিরত থাকা। ২। পরিস্থিতি বিবেচনায় নিজ নিজ কাজকর্ম ছাড়া অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করা থেকে বিরত থাকা। ৩। অবসর সময়ে, প্রয়োজন ব্যতীত গৃহের বাহিরে অবস্থান না করা এবং ৩ জনের বেশী একত্রিত না হওয়া বা অবাঞ্চিত সমাবেশ পরিহার করা। ৪। মালদ্বীপের ইমিগ্রেশন আইন অনুযায়ী, প্রবাসী কর্মীদের কোন প্রকার রাজনৈতিক সভা/সমাবেশ/মিছিলে অংশগ্রহণ দন্ডনীয় অপরাধ। কাজেই এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো। ৫। যে কোন অবাঞ্চিত পরিস্থিতিতে নিজেদের জান-মালের নিরাপত্তার প্রশ্নে সাহায্য সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের নিম্নলিখিত হটলাইন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলোঃ- হটলাইনঃ +৯৬০-৩৩২০৮৫৯
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET