মোঃসোহাগ হোসেন স্টাফ করেসপন্ডেন্ট
বেনাপোল(যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে আজিজুল ইসলাম(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর গুলি বিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার(১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শার্শার পশ্চিম কোটা গ্রামের একটি মেহেগনী বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সে শার্শার শামটা গ্রামের জেহের আলী মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, তাদের কাছে এলাকাবাসী খবর দেয় শার্শার পশ্চিম কোটা গ্রামের একটি মেহেগনী বাগানে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ পড়ে আছে। পরে পুলিশ ঘটনা স্থল থেকে তার লাশ উদ্ধার করে।
শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) আব্দুর রহিম জানান, ধারণা করা হচ্ছে দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে গুলাগুলিতে সে মারা গেছে। তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Please follow and like us:









