আব্দুল আজিজ, হিলি(দিনাজপুর)প্রতিনিধি।
দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ৪শ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ রবিবার সকাল ৭টায় হিলির দক্ষিন বাসুদেবপুর চুড়িপট্রি এলাকা থেকে বস্তা ভর্তি অবস্থায় ফেন্সিডিলসহ আনোয়ারুল ইসলাম (২৬) কে আটক করা হয়। আটককৃত পূন্যের বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।
হাকিমপুর থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালামালসহ তাকে আটক করা হয়। তিনি আরও জানান এ অভিযান আমাদের অব্যহত থাকবে। পরে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়।
Please follow and like us:









