এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি জোনের আওতাধীন বীজি তলা আর্মি ক্যাম্পে দুই গাঁজা দুই ব্যক্তি কে আটক করেছে সেনাবাহিনী।
১৬ সেপ্টেম্বর রবিবার রাত ৯ টার সময় বীজিতলা আর্মি ক্যাম্পের চেক পোষ্টে সন্দেহ হলে গাড়ি চেক করা কালীন মোঃ আতোয়ার (৩৭) ও মোঃ হাবিবুর (৩৩) কে দুই কেজি গাঁজাসহ আটক করে সেনাবাহিনী।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান মোঃ আতেয়ার হোসেনের একজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক এবং মোঃ হাবিবুর রহমান দিনমুজর উভয় বাড়ি মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি গুচ্ছগ্রামে।সে দিন তারা আতোয়ার হোসেন গাড়িটি মেরামত ও তার বাড়ির ফ্রিজের ষ্টাবেলাইজার মেরামত করতে খাগড়াছড়িতে গেলে মহালছড়ি আঠারো পরিবার গ্রামের মোঃ নবী মিয়া তাকে ফোন করে বলে তুমি খাগড়াছড়িতে আসার সময় আমার একটা জিনিষ আছে আলুটিলা থেকে নিয়ে আসিও আমি তোমাকে ভাড়া দিয়ে দিবো। সে তার কাজ শেষ করে আলুটিলা গিয়ে নবী কে ফোন দিলে দুই জন লোক এসে তাকে একটি ব্যাগ দিয়ে যায়।আর ঐ ব্যাগ নিয়েই মহালছড়ির উদ্দেশ্যে রওনা করে সে আর্মি ক্যাম্পের চেক পোষ্টে আসছে তাদেরকে আটক করা হয়।আটক দুই ব্যাক্তিকে গাঁজা সহ খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’জন গাঁজা ব্যবসায়ীকে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









