৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পোশাক শিল্পের ঘোষিত মজুরির বাজারদরের সঙ্গে সংগতিমূলক হয়নি —– আবু হাসান টিপু




পোশাক শিল্পের ঘোষিত মজুরির বাজারদরের সঙ্গে সংগতিমূলক হয়নি —– আবু হাসান টিপু

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০১৮, ১৬:২৮ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সরকার ঘোষিত নূন্যতম মজুরির কোনোভাবেই বাজারদরের সঙ্গে সঙ্গতিমূলক হয়নি বলে সন্তব্য করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর অন্যতম সদস্য ও বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু । তিনি বলেছেন, ১৬ হাজার টাকা নির্ধারিত হলেও বরং তাদের নিশ্চিত জীবন যাপনের কষ্ট লাঘব হবেনা। আবু হাসান টিপু বলেন, এরই মধ্যে রাষ্ট্রায়ত্ত খাতের ন্যূনতম মজুরি প্রায় ১৮ হাজার টাকা সেখানে রপ্তানি আয়ের বড় খাত পোশাক খাতের শ্রমিকদের জন্য মজুরি ঘোষণা করা হয়েছে মাত্র আট হাজার টাকা। এ খাতের শ্রমিকদের সঙ্গে এটা প্রতারণা ছাড়া আর কি হতে পারে? শ্রমিকরা এই চরম বৈষম্য কখনো মেনে নেবে না।

আবু হাসান টিপু বলেন অবিলম্বে ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে ১৬ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তিনি বলেন, বর্তমান বাজারে আট হাজার টাকা দিয়ে কারোর পক্ষেই স্বাভাবিক জীবন ধারণ করা এবং উৎপাদন অব্যাহত রাখা সম্ভব নয়। আর তাই ঘোষিত মজুরি কোন যুক্তিতেই গ্রহণযোগ্য নয়।

সোমবার সকালে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান আঙ্গুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভাতে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ কর্মী সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকনেতা শহিদুল আলম নাননু, রাশিদা বেগম, রোখসানা বেগম, সালমা আক্তার সুমি, আইয়ুব আলী, মুক্তা ইসলাম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET