২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তার গাছ কেটে নিচ্ছেন স্থানীয়রা : দেখার যেন কেউ নেই




গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তার গাছ কেটে নিচ্ছেন স্থানীয়রা : দেখার যেন কেউ নেই

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০১৮, ১৭:৪৭ | 739 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিভিন্ন এলাকায় সরকারি রাস্তার দু’পাশের গাছ কেটে নিচ্ছেন স্থানীয়রা। কোনো ধরনের অনুমতি ছাড়াই প্রতিনিয়ত তারা রাস্তার পাশের গাছ কেটে উজাড় করে দিচ্ছে। এতে প্রতি বছর সরকারের লাখ লাখ টাকার মূল্যবান গাছ লুটপাট হয়ে যাচ্ছে। নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগে জানা গেছে, গত তিন দিন আগে উপজেলার বেথুড়ী ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের বিষ্ণু সরকার ও কপিল সরকার নামে দুই ব্যক্তি রামদিয়া-ওড়াকান্দি এলজিইডি সড়কের পাশের বিশালাকৃতির দুটি রেইনট্রি গাছ কেটে ফেলেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
গাছ কাটার ব্যাপারে বিষ্ণু সরকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি রাস্তার পাশে গাছ গুলো লাগিয়ে ছিলাম। তাই আমি আমার গাছ বিক্রি করে দিয়েছি। যারা গাছ কিনেছে তারা কেটেছে। এ ভাবে উপজেলার রামদিয়া-ভূলবাড়িয়া সড়কের দু’পাশ থেকে গত দু’বছরে বিভিন্ন প্রজাতির প্রায় ২০টি বিশালাকৃতির গাছ কেটে নিয়েছে স্থানীয়রা।
এদিকে একই ভাবে উপজেলার রামদিয়া-ভূলবাড়িয়া, নড়াইল-ফুকরা, সাফলীডাঙ্গা-আড়ুয়াকান্দি, তিলছড়া-ওড়াকান্দি, সীতারামপুর-পুইশুর, সীতারামপুর-দেবাশুর, সীতারামপুর-সীতারামপুর দক্ষিণপাড়া, নড়াইল-ঘোনাপাড়া, তারাইল-গোপালপুর, ঘোনাপাড়া-সাজাইল, রাহুথড়-হাতিয়াড়া, নিজামকান্দি-তালতলা, শুক্তাগ্রাম-রাজপাট, শিল্টা-রাজপাট, সাতাশিয়া-পারুলিয়া, রামদিয়া-ওড়াকান্দি, মাঝিগাতি-গোয়ালগ্রাম, পোনা-সাজাইল ও তালতলা-রামদিয়া সড়কসহ বিভিন্ন সড়কের দু’পাশের মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছেন।
কেউ রাতের আঁধারে আবার কেউ দিনের বেলায় প্রকাশ্যে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছেন।
কাশিয়ানী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো: হাবিবুর রহমান বলেন, গাছ কাটার ব্যাপারে ব্যবস্থা নেবেন ইউএনও স্যার। তবে কোনো ব্যক্তি রাস্তার পাশে সরকারি জায়গায় গাছ লাগালে কেটে নিতে পারবেন বলে উপজেলা পরিষদে রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মাঈন উদ্দিন বলেন, গাছ কাটার বিষয় আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET