৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মফস্বল সড়কে নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছে দৌলতপুর স্কাউট।




মফস্বল সড়কে নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছে দৌলতপুর স্কাউট।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৮, ১৩:০৫ | 742 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন দৌলতপুরঃ
মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়ার দৌলতপুরে সিনিয়র এবং প্রাক্তন স্কাউটদের উদ্যোগে মফস্বলের রাস্তায় নিরাপদে চলতে নানা পরামর্শ সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম  উদ্বোধন করেন উপজেলা স্কাউট এর সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এসময় উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক মুজিবর রহমানসহ কর্মসূচীতে অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষক ও সিনিয়র পেট্রোল লিডার শিক্ষার্থীরা। স্কাউটদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হন দৌলতপুর থানা পুলিশ কর্মকর্তাও।
উদ্যোক্তারা জানান, জ্যেষ্ঠ ও প্রাক্তন স্কাউট এবং রোভার মেট নিয়ে একটি টিম, গ্রামের রাস্তায় দূর্ঘটনার কারন হিসেবে বেশ কিছু কারণ খুজে বের করেছে, যেগুলো পরিবার থেকে সচেতনতা তৈরি করলে সমাধান সম্ভব। ১৮,১৯ ও ২০ সেপ্টেম্বর দৌলতপুরের বিভিন্ন এলাকায় ৬টি ইউনিট এই সচেতনতার বার্তা ছড়াতে কাজ করবে। এসময় উপস্থিত বক্তারা উদ্যোগের প্রশংসা করে বলেন, দৌলতপুর স্কাউট তার স্কাউটিং কার্যক্রম চালিয়ে যাবে। ভবিষ্যতে দেশ ও জনগণের প্রয়োজনে নানা উদ্যোগ নেয়া হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে।
শিক্ষার্থীদের ভালো কাজে সংযুক্তি বাড়াতে স্কাউটদের প্রচেষ্টার গুরুত্ব জানিয়ে উৎসাহ প্রদান করেন শারমিন আক্তার। পরে প্রতিষ্ঠানগুলোর ইউনিট লিডারদের হাতে আয়োজনের আনুষঙ্গিক তুলে দেন তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET