২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • পুলিশ প্রশিক্ষণের জন্য ভারত থেকে আমদানী করা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া




পুলিশ প্রশিক্ষণের জন্য ভারত থেকে আমদানী করা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০১৮, ১৬:৪০ | 749 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃসোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
(যশোর) বেনাপোল স্থলবন্দর দিয়ে পুলিশের বিশেষ প্রশিক্ষণের জন্য ভারত থেকে ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত রাইডিং ঘোড়া আমদানি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ সে‌প্টেম্বর)দুপরে এ ঘোড়াগুলো দেশে প্রবেশ করেছে।
এ ঘোড়াগুলো বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার আমদানি করেছে। আর ভারতের প্রিতম সিং ঠান্ডু এন্ড সন্স নামে এক রফতানিকারক প্রতিষ্ঠান এই ঘোড়াগুলো বাংলাদেশে রফতানি করেছেন। ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ মার্কিন ডলার। সরকারের রাজস্ব দেওয়া হয়েছে ১৫ লাখ ৪২ হাজার টাকা।  বেনাপোল কাস্টমস হাউসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ঘোড়াগুলো সাভার ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, পুলিশের বি‌শেষ প্রশিক্ষণের জন্য উন্নত জাতের প্রশিক্ষণপ্রাপ্ত এ রাইডিং ঘোড়াগুলো ঢাকাস্থ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ব্যবহারের জন্য ভারত থেকে আমদানি করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET