৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০১৮, ১৮:১৩ | 727 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে গুরুতর জখমের পর স্বামী নিজেই তার গলায় ছুরি চাালিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার সকাল সাতটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড দারোগারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বামী মোর্শেদ আলম (২৭) নরসিংদী জেলার পলাশ উপজেলার তরগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে। সে স্থানীয় টি নীটওয়্যার লিমিটেডের শ্রমিক। গুরুতর আহত স্ত্রী স্বপ্না (২০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মাওনা চৌরাস্তা এস কিউ সেলসিয়াস লিমিটেডের কাপসিম অপপারেটর পদে চাকুরী করতো। গুরুতর আহত স্বপ্নার ভাই শাহজাহান জানান, তাদের মধ্যে গত দুই মাস যাবত পারিবারিক বিরোধ চলে আসছিল। দুই মাস যাবত তারা পৃথক ঘরে থাকত। পথচারীদের ডাকচিৎকারে স্বজনেরা উভয়কে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী স্বপ্না সকালে তার কর্মস্থল এস কিউ সেলসিয়াস লিমিটেডের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এসময় স্বামী মোর্শেদও তার পেছনে বের হয়। পথিমধ্যে তাদের দু’জনের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী মোর্শেদ তার সাথে থাকা ছুরি দিয়ে স্ত্রী স্বপ্নার পেটে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্বপ্না লুটিয়ে পড়ে। পরে স্ত্রীর মৃত্যু হয়েছে ভেবে স্বামী মোর্শেদ ছুরিকাঘাতে নিজের গলা কেটে ফেলে। মুহুর্তের মধ্যে আশপাশের লোকজন এসে উভয়কে উদ্ধার করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, স্বামী মোর্শেদ আলমকে মৃত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্ত্রী স্বপ্নাকে গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মোর্শেদের খালাতো ভাই আব্দুল কাইয়ুম জানান, আমার ভাই আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, গত ৭ বছর আগে শ্রীপুর পৌর শহরের দারোগারচালা এলাকার বাচ্চু মিয়ার মেয়ে স্বপ্নার সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের বিষয়টি ছেলের পরিবার মেনে না নেয়ায় মেয়ের বাড়িতেই তারা বসবাস করত। এসব কারণে তাদের মধ্যে পারিবারিক ঝগড়া লেগেই থাকত। বিয়ের পর থেকেই মোর্শেদ আলম তার স্ত্রীকে নিয়ে শ^শুর বাড়ীতেই বসবাস করে আসছিল। স্বপ্নিল(৪) নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এমন ঘটনা ঘটতে পারে। তিন মাস যাবত তাদের মধ্যে বনিবনা না হওয়ায় এ নিয়ে শনিবার তারা বিবাদে জড়িয়ে পড়ে। পরে স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীও একই ছুরি দিয়ে আত্মহত্যা করে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে তাৎক্ষণিক পুলিশের একটি টীম পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET