আব্দুল আজিজ, হিলি(দিনাজপুর) প্রতিনিধি।
মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে মীনা দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালনে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শিক্ষা অফিসের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী শিক্ষা অফিসার হারুন-উর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর পরিষদ চেয়ারম্যান আকরাম হোসেন, সহকারী শিক্ষা অফিসার মাহমুদুন্নবী প্রমুখ।
Please follow and like us:









