২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ১/১১ কুশিলবরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেঃ এ্যাড. জাহাঙ্গীর কবির নানক




১/১১ কুশিলবরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেঃ এ্যাড. জাহাঙ্গীর কবির নানক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০১৮, ১৮:৩৯ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭২তম শুভ জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা-১৩ আসনের উন্নয়নের রূপকার দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য আস্থা ভাজন ব্যক্তিত্ব আলহাজ্ব এ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে রাজনীতি, অর্থনীতি ও উন্নয়নের পথ পরিক্রমায় এক বিস্ময় তথা সম্ভাবনাময় নাম। শেখ হাসিনার বর্ণাঢ্য জীবন, কর্ম, ইতিহাস-ঐতিহ্যকে থামিয়ে দিতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নামে দুর্নীতিবাজ, এক-এগারোর কুশিলব ও মতলববাজরা নতুন করে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। এসব চিহ্নিত শত্রু ও পরাজিত অপশক্তিকে প্রতিরোধ করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।’

২৮শে সেপ্টেম্বর ২০১৮ রোজ শুক্রবার বাদমাগরিব রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা এবং দুঃস্থদের মাঝে খাদ্য ও নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে ঢাকা-১৩ সংসদীয় আসনের এমপি নানকের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি আশ্রাফুল মাদ্রাসা, নূরজাহান মেমোরিয়াল স্কুল, জামেয়া রহমানিয়া মাদ্রাসা, জাপান গার্ডেন সিটি, শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ দুঃস্থদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়।

থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল হক বাবুর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর ছিল এক অনুন্নত, সন্ত্রাস ও মাদক কবলিত ভয়ার্ত জনপদ। সাধারণ মানুষের জীবন-যাত্রা চলত এক অজানা-আতংকের মধ্য দিয়ে। এসময় শিক্ষা, স্বাস্থ্য, ড্রেনেজ, পানি সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল।

তিনি বলেন, বর্তমান সরকারের সাড়ে ৯ বছরে ঢাকা-১৩ সংসদীয় এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, নাগরিক নিরাপত্তা তথা সার্বিক জীবন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নানক আগামী সংসদ নির্বাচনেও শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যান উপ-কমিটির সদস্য এবং মোহাম্মদপুর থানা নাগরিক কমিটির সভাপতি জনাব মোঃ এম. ওমর ফারুক,  ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী আসনের ৩১, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডেইজি সরোয়ার, মোহাম্মদপুর থানা ২৯ নং ওয়ার্ড নাগরিক কমিটির সিনিয়র সহসভাপতি, শাহ হোসেন ইকবাল, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET