৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০১৮, ১৮:৫৫ | 962 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

“ জলাতঙ্ক : অপরকে জানান, জীবন বাঁচান” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে এবং জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ২৯ সেপ্টেম্বর শনিবার জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যানার ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. হুমায়ুন কবির। অনুষ্ঠানে অফিস সহকারী নুরল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। জলাতঙ্ক কি ? কোন প্রাণির কামড়ে জলাতঙ্ক হয় এবং আমাদের করনীয় বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডা: শামীমা বেগম। সভাপতির বক্তব্যে ডা. হুমায়ুন কবীর বলেন,জরিপ মতে বিশ্বে প্রতি বছর ৫৫ থেকে ৬০ হাজার লোক জলাতঙ্কে মারা যাচ্ছে। তিনি প্রতিপাদ্য বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের অন্যান্য বক্তারা আটোয়ারী উপজেলায় কুকুরের উপদ্রপ থেকে অব্যাহতি পেতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হস্তক্ষেপ কামনা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET