২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৮, ২০:৪৩ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃসোহাগ হোসেন, বেনাপোল (যশোর) থেকে:- যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৫০ লাখ বাংলাদেশী টাকাসহ বাবলুর রহমান(৩০)  নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।
রোববার(৩০সেপ্টেম্বর) দুপুর ৩ টায়  বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা
থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক পাচারকারী বেনাপোলের বালুন্ডা গ্রামের  আব্দুস ছালামের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে বিপুল
পরিমানে টাকার একটি   চালান এপারে পাচার হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে
বাবলুর রহমান  পাচারকারীকে আটক করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে
৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলুর রহমান  বিষয়টি
নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পরবর্তীতে
বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET