, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • কাজী শুভ’র “স্বপ্ন হয়ে” আসছে ওলিভিয়া মাইশা




কাজী শুভ’র “স্বপ্ন হয়ে” আসছে ওলিভিয়া মাইশা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৮, ২০:৪৬ | 1210 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: বতর্মানে মিউজিক ভিডিও এবং টিভিসির কাজে ব্যস্ত সময় পার করছেন মডেল অভিনেত্রী অলিভিয়া মাইশা। সম্প্রতি এসময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভর একটি গানে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তার সঙ্গে জুটি বেধেছেন মডেল আনিসুর রহমান নিলয়। সুরঞ্জলীর প্রযোজনায় ‘স্বপ্ন হয়ে’ শিরোনামে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন খান মাহী। সম্পূর্ণ রোমান্টিক ধাচের এ গানটিতে অলিভিয়া-নিলয়কে বেশ অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে। মাঝে মাঝে কাজী শুভও কয়েকটি দৃশ্যে হাজির হবেন, তবে একা।

মিউজিক ভিডিওতে কাজের প্রসঙ্গ নিয়ে অলিভিয়া বলেন, সুরঞ্জলীর ব্যানারে কাজী শুভ ভাইয়ের ‘স্বপ্ন হয়ে’ শিরোনামে মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। সময়পযোগী ও উঠতি বয়সীদের পছন্দের গান হবে এটি। দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করছি। এরমধ্যে মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন-টিভিসিতে বেশি ব্যস্ত থাকতে হয়।

সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে দৃশ্য ধারণ শেষ হয়েছে,চলছে সম্পাদনার কাজ। পহেলা অক্টোবর সোমবার (০১/১০/১৮) সুরঞ্জলীর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET