২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুরাদনগরের বর্ণাট্য আয়োজনে জাতীয় উন্নয়ন মেলা শুভ উদ্বোধন




মুরাদনগরের বর্ণাট্য আয়োজনে জাতীয় উন্নয়ন মেলা শুভ উদ্বোধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০১৮, ১৯:০৯ | 715 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইমন মিয়া, মুরাদনগর 

“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের উন্নয়নের কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরতে সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ূম খসরু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুর আলম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীনূর বশির, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল মাধ্যমিক কর্মকর্তা সফিউল আলম তালুকদার, শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ফিরুজ খান, রুহুল আমিন, আবুল হাশেম, সফিকুল ইসলাম, জাকির হোসেন, কাইয়ূম ভূইয়া, সামাদ মাঝি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আফজালের রহমান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET