মোঃ আব্দুর রহিম বাবলু, কুমিল্লা প্রতিনিধি:-
নাঙ্গলকোটে পৌরসভা যুবফোরামের আয়োজনে গতকাল ৫ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় গোত্রশাল জুনিয়র উচ্চ বিদ্যালয়ে মাদক ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কাউন্সিলর ছাদেক হোসেন এর প্রানবন্ত উপাস্থাপনায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট থানা ওসি তদন্ত কর্মকর্তা আসরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা ছাত্রলীগ সভাপতি জামাল হোসেন সোহাগ, যুগ্ন-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আমাদের আলোকিত সমাজের সাধারণ সম্পাদক এ.কে.এম মারুফ হোসেন, সাংবাদিক আব্দুর রহিম বাবলু প্রমুখ ।
উপস্থিত ছিলেন যুবফোরামের ওবায়দুল হক,অহিদুল ইসলাম, নজরুল ইসলাম, রুবেল, লোকমান হোসেন, শাহফরান, আনোয়ার হোসেন, মাসুদ, হারুন, পারবেজ, রিয়াদ, সাকিব, হাসানুজ্জামান, ইসরাফিল, ইমরান, জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।









