২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বেনাপোল সীমান্তে গরু ও মাদকসহ চোরাচালানী পণ্য আটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০১৮, ১৭:১৬ | 727 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ করেসপন্ডেন্ট
বেনাপোল(যশোর)ঃ যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ভারতীয় গরু,গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকারের চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। এসময় মাদকের সাথে জড়িত হেলাল নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার(১০ অক্টোবর)বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক পৃথক ৭ টি অভিযানে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এসব আটক করে।

আটক মাদক পাচারকারী বেনাপোলের ধাণ্যখোলা গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে গরু,মাদকসহ বিভিন্ন প্রকারের ভারতীয় পণ্য পাচার হচ্ছে। এসময় বিজিবি অভিযান চালিয়ে ৪৯ ব্যাটালিয়ন অধিনস্ত বিভিন্ন এলাকা থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল, ০৮ টি ভারতীয় গরু, ৫১ টি কাথান শাড়ী এবং ০৬ কেজি গাঁজা আটক করে। এসময় গাঁজা পাচারের সাথে জড়িত এক জনকে আটক করা হয়। অনান্য অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় পাচরকারীরা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মালামালসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানা সোপর্দের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৯১ হাজার৭০০ টাকা বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET