২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আগামী সংসদ নির্বাচনের আগেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ:স্বাস্থ্যমন্ত্রী




আগামী সংসদ নির্বাচনের আগেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ:স্বাস্থ্যমন্ত্রী

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০১৮, ১৯:১১ | 734 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী থেকে:
আগামী সংসদ নির্বাচনের আগেই ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্যখাতে ১০ বছরে যে সফলতা এসেছে তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিউনিটি হেলথ সেক্টর গড়ে তোলা হচ্ছে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশের সর্বক্ষেত্রে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। আগে নার্সের সংকট ছিল। গত কয়েক বছরে ১০ থেকে ১৫ হাজার নার্স আমরা নিয়োগ দিয়েছি। উপজেলা পর্যায়ে কিছু চিকিৎসক সংকট আছে। আগামী জাতীয় নির্বাচনের আগেই আমরা ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিতে পারব। এই নিয়োগ সম্পন্ন করে আমরা সমস্যার সমাধান করব। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক চলছে। হাজারেরও বেশি মডেল ক্লিনিক হয়েছে। সেখানে গরীব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। আমরা এটা করেছি। আমরা ১০ লাখ রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। তাদের সন্তানদের পোলিও খাইয়েছি, টিকা দিয়েছি। এটা চাট্টিখানি কথা নয়। দেশের স্বাস্থ্যসেবা এখন একটা মডেল হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী মোহাম্মদ নাসিম সেবার মানসিকতায় চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়ে হাসপাতালের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। এর মধ্যে ঘোষণা দেন হাসপাতালের চারতলা একটি ভবনকে ১০ তলায় উন্নীত করার। এছাড়া তিনি সন্ধানীর রামেক হাসপাতাল ইউনিটকে একটি অ্যাম্বুলেন্স দেওয়ারও ঘোষণা দেন। ঢাকায় গিয়ে এই অ্যাম্বুলেন্স নিয়ে আসার জন্য তিনি সন্ধানীর সদস্যদের বলেন। সভায় অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আখতার জাহান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET