৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




খাগড়াছড়ি জেলা ছাত্র দলের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০১৮, ২১:৩০ | 757 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্মেদ,গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:- ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফরমায়েশি রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ ১৭ জনের যাবজ্জীবন কারাদন্ড ও বাবর সহ ১৯ জনের মৃত্যুদন্ড প্রদানের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে জেলা, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (১৩ অক্টোবর/১৮) সকাল সাড়ে ১০ টায় মিল্লাত চত্বর হতে শুরু হয়ে ভাঙ্গা ব্রিজে এসে বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধায় আটকে গেলে সমাবেশ করে জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহেদ হোসেন সুমনেরর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আনিসুল আলম আনিক, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মোঃ বেলাল হোসেন, যুগ্ম সসম্পাদক এ্যড আঃ মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আফসার, আঃ রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ রহমত আলী, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মিলন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, সহ জেলা, উপেজলা ও পৌর বিএনপি, অঙ্গ সংগঠেনর নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET