২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সোনাগাজীতে ফ্রি কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন উদ্বোধন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০১৮, ০০:১০ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

সংবাদদাতা :
সোনাগাজীর মজুপুরে “কলিম চৌধুরী স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ও ফেনী আইটি সেন্টারের যৌথ উদ্যোগে” আত্ম উন্নয়ন মূলক কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন বিষয়ক প্রকল্প” এর শুভ উদ্বোধন শনিবার দুপুরে তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তানজিরুল আজিম চৌধুরী রক্তিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সাইফ উদ-দৌলা চৌধুরীর সহধর্মিনী সাহিদা সাইফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ফেনী আইটি সেন্টার এন্ড কম্পিউটার ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঁঞা, জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি মু. ইকবাল চৌধুরী, সোনাগাজী ডেভেলপমেন্ট ফোরাম (এসডিএফ) এর সাধারণ সম্পাদক রবিউল হাসান, তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরণ চন্দ্র পাল, কম্পিউটার প্রশিক্ষক খাজা মাঈন উদ্দিন রাকিব, নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল গফুর প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET