এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। বহুকাল থেকে চলে আসা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাই মিলে নির্ভিগ্নে উৎসব পালন করুন। নিরাপত্তা বাহিনী সব ধরনের সহযোগীতা করবে।
বুধবার(১৭ অক্টোবর)দুপুরে,সনাতন ধর্মালম্বীদের অন্যতম শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গুইমারা উপজেলা সদরের কালী মন্দিরে পুজা উদযাপন, স্বস্ত্রীকসহ পরিদর্শন কালে ২৪ আর্টিলারী ব্রিগেডে গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদেরর মধ্যে উপস্হিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পন্কজ বড়ুয়া,রিজিয়নের ডি কিউ মেজর নাফিদাত হুসাইন,জোনাল ষ্টাফ অফিসার মেজর মইনুল আলম,সদর ইউপি চেয়ারম্যান মেমং মার্মা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহ পুজা উদযাপন কমটির নেতৃবৃন্দ এবং দর্শনার্থীগন।সবশেষ সদরের ৩টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির কাছে ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগীতা প্রধান করেন তিনি।









