২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মহাসমাবেশ সফল করতে কুড়িগ্রামে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত




মহাসমাবেশ সফল করতে কুড়িগ্রামে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০১৮, ১৮:২০ | 738 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলামঃ
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যোনে মহাসমাবেশ সফল করতে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহাসমাবেশ সফল করতে নেতা-কর্মীদের দেয়া হয় নানামুখী দিকনির্দেশনা।
১৭ অক্টোবর বুধবার দুপুরে কুড়িগ্রাম দাদামোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আতিয়ার রহমান মুন্সি।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-পার্টির চেয়ারম্যান ২০ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে আমাদেরকে উদাত্ত আহবান জানিয়েছেন। আমরা আশা করি মহাসমাবেশ থেকে গুরুত্বপূর্ণ কিছু পাব। তিনি আরো বলেন-কুড়িগ্রাম জাতীয় পার্টির নেতা-কর্মীদের বিভ্রান্ত করতে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে। আশা করি তারা সফল হবে না। এজন্য কুড়িগ্রামের সকল নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ যাকে মনোনয়ন দিবেন তার হয়েই কাজ করতে হবে এবং কুড়িগ্রামের ৪টি আসনেই জয় সুনিশ্চিত করতে হবে। শিল্পপতি পনির উদ্দিন আহমেদ আরো বলেন-যেহেতু আমাকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে তাই আমি মনে করি আমার উপর গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কুড়িগ্রামকে জাতীয় পার্টির দূর্গ হিসেবে গড়ে তুলি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সদস্য নবাব আলী, এসকে বাবু আহমেদ, সন্ডে, মজনুজ্জামান মজনু প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET