৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগৈলঝাড়ায় নির্বাচনে সহিংসতা রোধে করণীয় বিষয়ে কর্মশালা।




জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগৈলঝাড়ায় নির্বাচনে সহিংসতা রোধে করণীয় বিষয়ে কর্মশালা।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০১৮, ১৭:২৮ | 743 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী জনগনের বিরুদ্ধে সহিংসতা রোধে করণীয় বিষয়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দর সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউকে এইড এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে উপজেলা সুজনের সহ-সভাপতি জেমস রিপন বাড়ৈ’র সভাপতিত্বে দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম লিটনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা সুজনের সভাপতি মো. সিরাজুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসীম সরদার, ইউকে এইড ডোনার মি. ডেনিয়েল, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম, সাবেক উপাধক্ষ্য ও আওয়ামীলীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, কমিউনিষ্ট পার্টির নেতা জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামীলীগ নেত্রী পেয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা জাতীয় কন্যা শিশু ফোরামের সভাপতি মহাদেব চন্দ্র বসু, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রমণী কান্ত সরকার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মতিউর রহমান হাওলাদার, সুজন’র বাকাল ইউনিয়ন সভাপতি সর্বেশ্বর রায়, নারী নেত্রী প্রতিনিধি আভা রানী মূখার্জী, সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধি জ্যোতির্ময় বৈরাগী, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক মো. মাহাবুবুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি হরে কৃষ্ণ রায় পলাশ, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মেহের আফরোজ মিতাসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET