, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • মির্জাপুরে মোহনা টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন




মির্জাপুরে মোহনা টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০১৮, ১২:১৮ | 1021 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ রেফাজ উদ্দিন, মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি-
আজ রবিবার নানা আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে দর্শক নন্দিত স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম ও মোহনা টেলিভিশনের টাঙ্গাইলের মির্জাপুর প্রতিনিধি মীর আনোয়ার হোসেনে টুটুলের সার্বিক সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও নানা পেশার লোকজন নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালি সকালে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা, আলোচনা সভা এবং মির্জাপুর শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটার পর শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক, সহকারী কমিশনার (ভুমি) মো. আজগর হোসেন, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, এবং মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সভাপতি হোসনী জুবাইরী।
এদিকে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শূভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক, পৌরসভার সাবেক মেয়র এড. মোশারফ হোসেন মনি, পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক মোঃ আজহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও বিআরডিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগের (পুর্ব) সভাপতি মো. আশরাফ খান্, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ভুইয়া ঠান্ডু, ক্যাবল অপারেটর সাইদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন ইলেকট্রনিক্্র ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET