, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০১৮, ১৩:১৫ | 960 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি :-  রাজশাহীতে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপের ২৭তম এই আসরের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান।এ সময় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মাসুদুর রহমান ও রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আক্কাশ আলী। উদ্বোধনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আক্কাস আলী জানান, সোমবার সকাল থেকে মেইন ড্র এর খেলা শুরু করা হয়েছে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অনুমোদিত এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশসহ ৯টি দেশের ৯১ জন খেলোয়াড় ও ২০ জন কর্মকর্তা এন্ট্রি নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের খেলোয়াড় রয়েছেন ২৪ জন। টুর্নামেন্টে রেফারি মনোনীত হয়েছেন ভারতের জয় মুখার্জী। জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এই খেলা উপভোগ করার জন্য আগের বছরগুলোর মতো এবারও কোনো দর্শনী ফি থাকছে না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET