, , ,

শিরোনামঃ-




অবশেষে মনোনয়নপত্র কিনলেন হিরো আলম

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০১৮, ২১:২২ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনলাইন ডেস্কঃ- বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হিরো আলাম। তিনি বলেন,‘নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা অনেক আগে থেকেই বলে আসছিলেন হিরো আলম। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য আজ সোমবার (১২ নভেম্বর) তিনি বিকেল ৫টার দিকে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

হিরো আলম বলেন, ‘আমি আগে থেকেই একটু বেশি সাহসী তা তো আপনারা জানেনই। আমার জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই। ইনশাল্লাহ এখানেও আমি আশাবাদী।’

হিরো আলম আরও বলেন, প্রথম দিকে বগুড়া-৬ সদর আসনে নির্বাচন করার কথা বলেছিলাম। বগুড়া-৪ আসনে আমার গ্রহণ যোগ্যতা বেশি। যেকারণে সেখান থেকেই নির্বাচন করব। হুসেইন মুহম্মদ এরশাদকে ভালো লাগে। জাতীয় পার্টির মানুষকে কথা দিলে, রাখে। এজন্য লাঙ্গলের প্রার্থী হতে চাই আমি।

তবে এর আগে হিরো আলম জানিয়েছিলেন কয়েকটি দল থেকে মনোনয়নপত্র নেয়ার জন্য বলেছে। তবে আমি ভাবছি কোন দল থেকে নিবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET