, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • সংগীত শিল্পী বর্ষার নতুন মিউজিক ভিডিও ”একা আমি” প্রকাশ।




সংগীত শিল্পী বর্ষার নতুন মিউজিক ভিডিও ”একা আমি” প্রকাশ।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০১৮, ১৬:৩০ | 952 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: শনিবার সন্ধ্যা ৭টা স্টার লিংক  ইউটিউব চ্যানেলে বেশ ঘটা করেই মুক্তি পেয়েছে ভিডিওটি। ”একা আমি” শিরোনামের এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় হাসিন।  ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জুয়েল রানা ও খান রায়হান। মিউজিক ভিডিওটিতে বর্ষার কো-আর্টিস্ট হিসেবে ছিলেন মডেল পুণ্য রহমান। সম্প্রতি রাজধানীর বেশ কিছু লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শ্যুটিং করা হয়।
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী বর্ষা বলেন, ‘আসলে গান এখন শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন দেখার বিষয় হয়েও দাঁড়িয়েছে। বিষয়টি মাথায় রেখেই এই গানের কথার সঙ্গে সমন্বয় রেখে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। এই ভিডিওটিতে চমৎকার একটি গল্প রয়েছে। দর্শকরা আগ্রহ ভরে উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।
গানটির প্রসঙ্গে মডেল পুণ্য বলেন, মিউজিক ভিডিওর গল্পটি খুব অসাধারণ আশা করি গানটি প্রতিদিন ভিউ বাড়ছে। আর দর্শকদের ভালো লাগলেই বুঝবো আমার কাজ করা সার্থক হয়েছে। সবার ভালোবাসা পেলে সামনে আর ভালো কাজ নিয়ে হাজির হবো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET