১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দাগনভূঁঞায় ধানের শীষের সমর্থনে বিশাল শোডাউন গনসংযোগ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০১৮, ২০:৩৫ | 1036 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

দাগনভূঁঞা (ফেনী) প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আকবর হোসেনের নেতৃত্বে ধানের শীষের সমর্থনে দাগনভূঞায় বিশাল শোডাউন করেছে স্থানীয় বিএনপি। গতকাল রবিবার সকালে পৌর শহরের বসুরহাট রোডে অবস্থিত মরহুম বশির উল্যাহ মাইজ্জা হুজুর (রহ.) এর কবর জেয়ারতের মধ্য দিয়ে গনসংযোগ শুরু হয়। এসময় ধানের শীষের বিশাল মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আতাতুর্ক স্কুল মার্কেট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী মো. আকবর হোসেন বলেন, আগামী ৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করুন। এ বিজয় সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে তরান্বিত করবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক চুট্টু, ইয়াকুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইয়াছিন হিরণ ভূঞা, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম সিন্ধুরপুর ইউনিয়ন আহ্বায়ক দলিলুর রহমান দুলাল, রাজাপুর ইউপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও উপজেলা ছাত্রদল নেতা নিজাম উদ্দিন হুদন প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET