মো. তপন সরকার,হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলা আছাদপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের খুরশিদ মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের এঘটনা ঘটে। এবিষয়ে ঘরের মালিক খুরশিদ মিয়া আমাদের প্রতিনিধিকে জানান, গভীর রাতে ঘরের ভিতর হঠাৎ আগুন জ্বলছেদেখে পরিবারের লোকজন নিয়ে ঘর থেকে বের হয়ে শোরচিৎকার শুনে আশেপাশের
লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও নেভানে সম্বব হয়নি। পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও এদিকে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিবারের ছোট-বড় ২টি ঘর, নগদ ৩ লক্ষ টাকা, মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছে। হোমনা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো আশিকুর রহমান মুঠোফোনে জানান










