২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • ঠাকুগাঁওয়ের কৃতি সন্তান এডভোকেট মকবুল হোসেন বাবুর সুস্থতায় সকলের নিকট দোয়া কামনা




ঠাকুগাঁওয়ের কৃতি সন্তান এডভোকেট মকবুল হোসেন বাবুর সুস্থতায় সকলের নিকট দোয়া কামনা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০১৯, ০১:৩৯ | 1187 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও :আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু দীর্ঘ দিন হার্ট ও লিভার রোগে উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন । তিনি ঠাকুরগাঁয়ের প্রথম গভর্নর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আলহাজ্ব ফজলুল করিম এমপির দ্বিতীয় সন্তান। এ‍্যাড.মকবুল হোসেন বাবু ঠাকুরগাঁয়ের জন মানুষের নেতা ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের একজন বলিষ্ঠ কন্ঠস্বর ও সংগঠক ছিলেন ।লিভার অপারেশনের পর থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউ তে ছিলেন।আজ রাতে মকবুল হোসেন বাবুকে সিঙ্গাপুর থেকে ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে । এ বিষয়ে সহ-সম্পাদক,অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটি ,বাংলাদেশ আওয়ামী লীগের রাজিউর রেজা খোকন চৌধুরী বলেন,সিঙ্গাপুর থেকে ঢাকায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হবে।তার পরিবার সকলের কাছে মকবুল হোসেন বাবুর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET