, , ,

শিরোনামঃ-

গোলাপগঞ্জে এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স করোনা আক্রান্ত হয়েছে। শুক্রবার রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মনিসর চৌধুরী। ডা.মনিসর চৌধুরী বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিএর ল্যাবে নমুনা পরীক্ষায় গোলাপগঞ্জের নতুন আরো ১ জনের রিপোর্ট পজেটিভ আসলে শুক্রবার রাতে এ তথ্য আমাদের জানানো হয়। করোনা শনাক্ত  ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জরুরী বিভাগে কর্মরত ৪০ বছরের একজন সিনিয়র স্টাফ নার্স। তিনি হোম কোয়ারেনন্টাইনে আছেন। তাহার সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। এদিকে আজকের ১ জন করোনা রোগী সহ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। এরমধ্যে ৪জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ১জন।




Add Title


এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET