, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • অসাম্প্রদায়িক চেতনার কারণেই বাংলাদেশ পৃথিবীর বিস্ময়কর অর্থনীতিতে পরিণত হয়েছে – নৌপরিবহন প্রতিমন্ত্রী




অসাম্প্রদায়িক চেতনার কারণেই বাংলাদেশ পৃথিবীর বিস্ময়কর অর্থনীতিতে পরিণত হয়েছে – নৌপরিবহন প্রতিমন্ত্রী

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২১, ১৭:৩৫ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা ধারন করার কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিরলের সকল পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপোরক্ত কথাগুলি বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, করোনা মহামারীর মধ্যেও আমরা জিডিপি ৫ ভাগ ধরে রাখতে পেরেছি। পৃথিবীর অধিকাংশ দেশই তার জিডিপি ধরে রাখতে পারেনি। মাথাপিছু আয় ২২৭০ ডলাার। রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুই ছুই। বাংলাদেশ এখন ঋণ দেয়; সেই পর্যায়ে চলে গেছে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশে মঞ্জুরি দেয়। সেই সক্ষমতা বাংলাদেশের হয়ে গেছে। এটা সম্ভব হয়েছে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা লালন করার জন্য। বাংলাদেশে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসকে লালন-পালন করা হয়েছিল। যেভাবে শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইদের তৈরি করা হয়েছে, ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছে, বঙ্গবন্ধুর খুনীদের লালন-পালন করা হয়েছে, একাত্তরের যুদ্ধাপরাধীদের লালন পালন করে সমাজ ও রাজনীতিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল; তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সামর্থ দেখিয়েছে তা পৃথিবীতে বিরল ঘটনা। সেজন্যই আজকে সকল ধর্ম-বর্ণের মানুষ সাহসিকতার সঙ্গে বসবাস করতে পারে। এ শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

প্রতিমন্ত্রী বলেন, এ অসাম্প্রদায়িক চেতনার কারণেই বাংলাদেশ পৃথিবীর বিস্ময়কর অর্থনীতিতে পরিণত হয়েছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা ২০১৫ সালের মধ্যে হওয়ার কথা ছিল, আমরা ২০১৪ সালেই তা অর্জন করেছিলাম। আমাদের এসডিজি ২০৩০ সালে অর্জন করার কথা; কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২০২৬-২৭ সালের মধ্যেই আমরা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। আমাদের অগ্রগতি সবচাইতে বেশি হওয়ায় প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করা হয়েছে। তাকে সম্মানিত করা হয়েছে।
উপজেলার ৯৪টি মন্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা, শাড়ী ও পুরহিদদের ধুতি উপহার দেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক বিভুতি ভুষন সরকার, সুরজিৎ কুমার বাবুল প্রমুখ।
বিকালে প্রধান অতিথি ধর্মপুর ইউনিয়নের নিতাই গোছহাটা আশ্রমের শুভ উদ্বোধন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET